সর্বশেষ :

কৃষি ও গবেষণায় বিশেষ অবদান: আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ড. মোস্তাফিজুর রহমান


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৬ । ৩:৫০ অপরাহ্ণ

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ পুরস্কার ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কৃষি ও মৃত্তিকা বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননা অর্জন করেছেন।

গত ১৮ এপ্রিল (শনিবার) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়ামিন খান চৌধুরী প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে কৃষি, শিক্ষা, শিল্প, সাংবাদিকতা ও সাহিত্যসহ মোট ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘হুজ হু বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী নাজিনুর রহিম এবং সম্পাদক লুৎফুন নাহার তাপসীসহ দেশের নানা অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পুরস্কার অর্জন বিষয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের কৃষি, গবেষণা ও জ্ঞানচর্চার প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমার বিশ্বাস, টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণাভিত্তিক উদ্যোগই হতে পারে আমাদের ভবিষ্যতের মূল শক্তি।”

প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বাংলাদেশের পরিবেশগত মৃত্তিকা বিজ্ঞানের একজন খ্যাতিমান গবেষক। তিনি ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০০০ সালে জাপানের চিবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ বিভিন্ন সংস্থার আমন্ত্রণে তিনি বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্প দেশের টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উল্লেখ্য, তিনি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বিজ্ঞানী এবং ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ছয় বছর দেশের সেরা পাঁচজন কৃষি ও পরিবেশ বিজ্ঞানীদের মধ্যে ধারাবাহিকভাবে স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গুণীজনদের অবদানকে মর্যাদার সঙ্গে স্বীকৃতি দেওয়ার ঐতিহ্য বহন করে আসছে ‘হুজ হু’, যা বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর প্রদান করা হচ্ছে। কৃতি ব্যক্তিদের অনুপ্রেরণা দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।

###

সিইত-১৯-০৪

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

বাংলাদেশের মানচিত্র

Exit mobile version