সর্বশেষ :

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬ । ২:৪৬ অপরাহ্ণ
দীনেশ ত্রিবেদী - ছবি সংগৃহিত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নতুন হাইকমিশনারের নাম ঘোষণা দিয়েছেন। তিনি ভারতের রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। তিনি বাংলাদেশের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

৭৫ বছর বয়সি দীনেশ ত্রিবেদী ভারতের একজন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং অভিজ্ঞ সংসদ সদস্য। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি বিজেপির নেতা।

এর আগে ভারত সাধারণত পেশাদার কূটনীতিকদের বাংলাদেশে পাঠালেও, এবার একজন ঝরঝরে বাংলা জানা রাজনীতিবিদকে দায়িত্ব দিয়ে বিশেষ বার্তা দিল মোদী সরকার।

২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ। দীনেশ ত্রিবেদী দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে বেশ ভালো ধারণা রাখেন এবং তিনি একজন দক্ষ সেতারবাদকও। তিনি পড়াশোনা করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ও আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ে।

দিল্লি মনে করছে, বাংলাদেশের নতুন সরকারের সাথে দূরত্ব ঘুচিয়ে বন্ধুত্ব পুনরুদ্ধারে দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শীঘ্রই তিনি ঢাকায় নিজের দায়িত্ব বুঝে নেবেন।

###

যুঅ-২৭-০৪

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

বাংলাদেশের মানচিত্র

Exit mobile version