সর্বশেষ :

মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : জুন ৯, ২০২৬ । ২:১১ অপরাহ্ণ

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সামান্তপুর এলাকায় সোমবার রাতে মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির চেয়ারম্যান মো. আল-আমিনের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক এফ এম জাহিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. জামাল উদদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. হান্নান মিয়া (হান্নু), বিএনপি নেতা মোস্তফা নিনা, বাপ্পি দে, মো. জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন, মো. তানভীরুর ইসলাম রাজিব এবং মহিবুর রশিদ মারুফ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মোহাম্মদ মনিরুল হক এবং মো. জসিম উদ্দিন।

বাংলাদেশের মানচিত্র

Exit mobile version