বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

উৎসবমুখর আমেজ বিরাজ করছে ডাকসু নির্বাচনে

উৎসবমুখর আমেজ বিরাজ করছে ডাকসু নির্বাচনে
বার্তাবিডি অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এটি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন। এই নির্বাচনের ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলো তবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন।

ডাকসুতে পূর্ববর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, যেখানে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের (বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ) নুরুল হক নুর সহসভাপতি (ভিপি), ছাত্রলীগের গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগের সাদ্দাম হোসেন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছিলেন। ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহে ছাত্রলীগ-সমর্থিত প্রার্থীদের ব্যাপক আধিপত্য ছিল। উক্ত সংসদের মেয়াদ শেষ হওয়ার পরও গত কয়েক বছরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

২০২৫ সালের ৮ আগস্ট শতাধিক ছাত্রছাত্রী ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে ঢাবি হলসমূহ থেকে বেরিয়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদ জানায়। আন্দোলনকারীরা হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি তোলে, যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি জানিয়েছিল বলে জানা যায়। ছাত্রসংগঠনগুলো ঘটনাটিতে মিশ্র প্রতিক্রিয়া জানায়, কিছু দাবি করে যে নির্বাচনকে সামনে রেখে হলভিত্তিক রাজনীতির নিষেধাজ্ঞাকে একটি “পপুলিস্ট দাবি” হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা হচ্ছে। পরবর্তীতে উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে একটি সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত অধিকাংশ সংগঠন হলভিত্তিক রাজনীতি চালু রাখার পক্ষে অবস্থান নেয়।

এবারের নির্বাচনে ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

ভিপি প্রার্থীদের মধ্যে কে কোন হলের এবং কোন কেন্দ্রে ভোট দেবেন?
ছাত্রদল সমর্থিত প্যানেল
ভিপি- আবিদুল ইসলাম খান, ইসলামিক স্টাডিজ, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল কেন্দ্র)
জিএস- শেখ তানভীর বারী হামিম, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, কবি জসীম উদ্দীন হল (উদয়ন স্কুল কেন্দ্র)
এজিএস- তানভীর আল হাদী মায়েদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বিজয় একাত্তর হল (সিনেট ভবন কেন্দ্র)

ছাত্রশিবির (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)
ভিপি- মো. আবু সাদিক (সাদিক কায়েম), রাষ্ট্রবিজ্ঞান, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল)
জিএস- এস এম ফরহাদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল)
এজিএস- মহিউদ্দিন খান, লোক প্রশাসন, বিজয় একাত্তর হল (সিনেট ভবন)

গণতান্ত্রিক ছাত্রসংসদ (বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ)
ভিপি- আব্দুল কাদের, সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট, বিজয় একাত্তর হল (সিনেট ভবন কেন্দ্র)
জিএস- আবু বাকের মজুমদার, ভুতত্ত্ব বিভাগ, ফজলুল হক মুসলিম হল, (কার্জন হল কেন্দ্র)
এজিএস- আশরেফা খাতুন, আন্তর্জাতিক সম্পর্ক, শামসুন নাহার হল (ইউল্যাব স্কুল)

কোন হলের কত ভোটার

  • সলিমুল্লাহ মুসলিম হল- ৬৬৫
  • কবি জসীম উদ্দীন হল-১২৯৮
  • অমর একুশে হল- ১৩০০
  • স্যার এ এফ রহমান হল-১৩৮০
  • হাজী মুহম্মদ মুহসীন হল-১৪০৭
  • সূর্যসেন হল-১৪৯৫
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল- ১৬০৯
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ১৭৫৩
  • ফজলুল হক মুসলিম হল- ১৭৭২
  • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ১৯৬৩
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- ২০০৫
  • বিজয় একাত্তর হল- ২০৪৩
  • জগন্নাথ হল-২২২৫
  • রোকেয়া হল- ৫৬৬৫
  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ২১১০
  • বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-২৬৪৫
  • শামসুন নাহার হল- ৪০৯৬
  • কবি সুফিয়া কামাল হল-৪৪৪

ডাকসুতে প্রার্থী: কেন্দ্রীয় সংসদ

  • মোট প্রার্থী ৪৭১ জন
  • পুরুষ প্রার্থী ৪০৯ জন
  • নারী প্রার্থী ৬২ জন
  • পদের সংখ্যা ২৮টি
  • কোন পদে কত প্রার্থী
  • সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
  • সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
  • আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
  • ক্রীড়া সম্পাদক: ১৩ জন
  • ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
  • সমাজসেবা সম্পাদক: ১৭ জন
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
  • মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন
  • ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন
  • ১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী: ২১৭ জন
  • হল সংসদের প্রার্থী
  • মোট হল – ১৮টি
  • হল সংসদে পদ সংখ্যা- ১৩টি
  • মোট পদ- ২৩৪
  • ১৮ হলে মোট প্রার্থী- ১ হাজার ৩৫ জন
  • ১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা- ৮৫০
  • ৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা- ১৮৫

কোন হলে কত প্রার্থী

  • ড. মুহম্মদ শহীদুল্লাহ হল-৫৯ জন
  • সলিমুল্লাহ মুসলিম হল- ৬২ জন
  • জগন্নাথ হল- ৫৫ জন
  • ফজলুল হক মুসলিম হল- ৫৮ জন
  • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ৭৫ জন
  • সূর্যসেন হল- ৭৫ জন
  • হাজী মুহম্মদ মুহসীন হল- ৬০ জন
  • কবি জসীম উদ্দীন হল- ৬৮ জন
  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ৭৩ জন
  • শেখ মুজিবুর রহমান হল- ৫৯ জন
  • অমর একুশে হল- ৭৬ জন
  • বিজয় একাত্তর হল- ৬৮ জন
  • স্যার এ এফ রহমান হল- ৬২ জন
  • রোকেয়া হল- ৪৫ জন
  • শামসুন নাহার হল- ৩৫ জন
  • বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ৩১ জন
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- ৩৬ জন
  • কবি সুফিয়া কামাল হল- ৩৮ জন

সম/জা/০৯-০৯