রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ছাত্র শিবিরের উদ্যোগে PROTEST & SOLIDARITY RALLY’ অনুষ্ঠিত

ছাত্র শিবিরের উদ্যোগে PROTEST & SOLIDARITY RALLY’ অনুষ্ঠিত
বার্তাবিডি অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীতে ’PROTEST & SOLIDARITY RALLY’ অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় রাজধানীর সায়েন্সল্যাব থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন ও মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহেরের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম এবং জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনসহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতৃবৃন্দ।