প্রকাশের সময় :
গাজীপুর সদর মেট্টো থানা জামায়াতের উদ্যোগে বুধবার (২০ আগস্ট) জয়দেবপুর রেলক্রসিংয়ে জনগণের চরম ভোগান্তি লাঘব করণের জন্য দ্রুত ফ্লাই ওভার নির্মাণ ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয়।
স্মারকলিপি প্রদান ও মানববন্ধন থেকে জামায়াতের বক্তব্য হলো, গাজীপুর মহানগরের অত্যন্ত জনবহুল ও ব্যস্ত এলাকা জয়দেবপুর রেলগেইট ও তার পার্শ্ববর্তী স্থান সর্বদা যানজটে নাকাল অবস্থা বিরাজ করে। এই দূরবস্থা নিরসনে মেট্টো সদর জামায়াতের দাবিসমূহ:
- শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ।
- রেলক্রসিং এর দুই পাশের (পূর্ব ও পশ্চিম) রাস্তা ও ফুটপাথে অস্থায়ী কাঁচা বাজার ও ভ্রাম্যমান মার্কেট স্থানান্তর ও তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করণ।
- শিববাড়ী মোড়ে দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সিগনাল স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিশ্চিত করণ।
- ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান সহ অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন করণ।
- শিববাড়ী মোড় থেকে হাড়িনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা প্রশস্ত করণ এবং চার লেনে উন্নীত করণ।
মানববন্ধন থেকে মেট্টো সদর জামায়াতের আমীর সালাহ উদ্দীন আইউবীর নেতৃত্বে গাজীপুর জেলা প্রশাসক ও জিসিসি প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সকাল ১০টায় ডিসি অফিসের সামনের সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মেট্টো সদর জামায়াতের আমীর সালাহ উদ্দীন আইউবি, পূবাইল থানা আমীর আশরাফ আলী কাজল, মেট্টো সদর জামায়াতের নায়েবে আমীর সাদেকুজ্জামান খান প্রমুখ।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য ও পূবাইল থানা আমির আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, সদর মেট্রো থানা নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, সদর মেট্রো ৩০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সদর মেট্রো থানা ছাত্রশিবিরের সভাপতি মো. সোলাইমান কবির এবং মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান।
মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর মেট্রো থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান।