, || - ||

বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, আধুনিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থপতি, সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার ষড়যন্ত্রের প্রতিবাদের গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শাহীনের নেতৃত্বে একটি বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

উক্ত বিক্ষোভ মিছিল জয়দেবপুর শিববাড়ি থেকে বাসস্ট্যান্ড ও বাজার প্রদক্ষিণ করে গাজীপুর মহানগর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । যথাক্রমে সিরাজুল ইসলাম, কাজল, আজিজুল হক, জহির, শরিফ সরকার, মুশফিকুর রহমান নজরুল, তাহাজ মোল্লা, জাকারিয়া সরকার হিমেল, সেলিম রেজা, আজিজ মোল্লা, সজীব, নাজমুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, ইলিয়াস হোসাইন, সাহেদ আলম মান্নান মন্ডল, ফরহাদ , রাতুল ভূঁইয়া সাখাওয়াত হোসেন সবুজ, নাঈম, সাফাত ইসলাম খন্দকার সাজন ,রহমান, জনি, পিনু পলাশ, নাহিদ সরকার, হাবিব, বাবু, রুবেল সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।