বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাহজাহানপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত

শাহজাহানপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত
বার্তাবিডি ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় :

শাহজাহানপুর পূর্ব থানা জামায়াতের রোকন স প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে ৫ দফা দাবি পূরণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বৃহস্পতিবার (০২ অক্টোবর) শাহজাহানপুর পূর্ব থানা জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী যে ৫ দফা দাবি উত্থাপন করেছে ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ তা ইতোমধ্যে জনগণের দাবিতে পরিণত হয়েছে। এই ৫ দফা দাবি একটি দল ছাড়া দেশের প্রায় সবকটি রাজনৈতিক দলও সমর্থন করেছে। তাহলে এই দাবি পূরণে সরকারের অনীহা কেন প্রশ্ন রেখে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো নির্দিষ্ট একক দলকে খুশি করতে চায় তবে সেটি জাতির সামনে স্পষ্ট করা দরকার।

এসময় তিনি আরো বলেন, সরকার যদি জনগণের প্রত্যাশিত ৫ দফা দাবি উপেক্ষা করে তবে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত রুকন সমাবেশে থানা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ থানার রুকনবৃন্দ (সদস্য) উপস্থিত ছিলেন।

পরে ড. হেলাল উদ্দিন শাহজাহানপুর ও আরামবাগ এলাকার বিভিন্ন মার্কেটে দোকান মালিক ও কর্মচারী, পথচারী এবং বাসা-বাড়িতে গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান পরিচালনা করেন। এসময় তার সঙ্গে শাহজাহানপুর ও মতিঝিল থানা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দাওয়াতী অভিযানকালে নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতী লিফলেট বিতরণ করেন।