, || - ||

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন কার্যক্রমের প্রসার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)।

​রবিবার সকালে বিএসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খানের সঙ্গে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।

​মতবিনিময়কালে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মান অনুসরণে নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দিকনির্দেশনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় আমাদের প্রাতিষ্ঠানিক উৎকর্ষকে আরও গতিশীল করবে।”

​সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান এবং বিএসি’র পূর্ণকালীন সদস্য মোঃ এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, অধ্যাপক ড. মোঃ শাহ এমরান ও অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান।

​উভয় পক্ষই দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।