, || - ||

মাওনা ইউপি চেয়ারম্যান প্রার্থী বাতেন মোল্লার উদ্যোগে কৃতী শিক্ষার্থী মনিরুল্লাহকে বরণ

মাওনা ইউপি চেয়ারম্যান প্রার্থী বাতেন মোল্লার উদ্যোগে কৃতী শিক্ষার্থী মনিরুল্লাহকে বরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করায় মেধাবী শিক্ষার্থী মো. মনিরুল্লাহ শাহকে মিষ্টিমুখ করিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়েছে। জামায়াতে ইসলামী মনোনীত মাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল বাতেন মোল্লা এই সংবর্ধনা জানান।

সংবর্ধনাকালে আব্দুল বাতেন মোল্লা কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মনিরুল্লাহ শাহর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীর গর্বিত পিতা-মাতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য কেবল তাদের একার নয়; বরং পরিবার, শিক্ষক এবং গোটা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক অনন্য গর্বের বিষয়।”

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী মনিরুল্লাহ শাহর পিতা মাওলানা মো. ইদ্রিস, মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার সুপার এ কে এম আব্দুর রহমান, মাওলানা আতিকুর রহমান, শিক্ষক মোস্তফা কামাল, সহকারী শিক্ষক ঝিনুক আহমেদ ওয়াহাব এবং সহকারী শিক্ষক মো. নাজিমুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতী শিক্ষার্থী মনিরুল্লাহ শাহর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।