প্রকাশের সময় :
গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনে অর্থায়ন ও ইন্ধন জোগানোর অভিযোগ অস্বীকার করেছে সাদমা গ্রুপ। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইন্টারস্টপ, মন্ডল ও সাদমা গ্রুপের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অর্থায়ন ও উসকানির অভিযোগ করা হয়।
প্রতিবাদপত্রে সাদমা গ্রুপ জানায়, তারা একটি অরাজনৈতিক শিল্পপ্রতিষ্ঠান। তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। শ্রমিক আন্দোলনে অর্থায়ন, রাজনৈতিক অস্থিতিশীলতা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
প্রতিষ্ঠানটির দাবি, চলমান শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ক্রেতাদের অর্ডার বাতিলসহ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবাদপত্রে গণমাধ্যমকে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ ক্ষুণ্ন হয়- এমন সংবাদ প্রকাশিত হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সাদমা গ্রুপ।