প্রকাশের সময় :
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ, সাক্ষাতের প্রত্যাশা সাদিক কায়েমের, মিশিগান কিংবা ঢাকায় দ্রুত দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী চিকিৎসক ও রাজনীতিবিদ আবদুল এল-সাইয়েদ। তাঁর বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটর নির্বাচিত হওয়ার নজির তৈরি হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম আবদুল এল-সাইয়েদের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘মিশিগান কিংবা ঢাকায়, আমাদের খুব দ্রুতই দেখা হবে, ইনশাআল্লাহ!’
আবদুল এল-সাইয়েদ মিশিগানের রচেস্টার হিলসে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মিসরীয় অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে ডক্টরেট এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে আসার আগে তিনি ডেট্রয়েট শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের দায়িত্বেও ছিলেন। ২০১৮ সালে মিশিগানের গভর্নর পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।
২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগানের সিনেট আসনে জয়ী হন আবদুল এল-সাইয়েদ। তাঁর এই বিজয় মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানোর অঙ্গীকার নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। আগামী ৩ জানুয়ারি ২০২৭ থেকে তাঁর সিনেটের দায়িত্ব শুরু হওয়ার কথা।