, || - ||

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিদায়ী পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পাওয়ায় শনিবার (৭ নভেম্বর) জিএমপি সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়।

বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী প্রথা অনুসরণ করে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে জিএমপির সর্বস্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী কমিশনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জানা গেছে, ২০২৫ সালের ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়। পরে ১৯ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

তিনি প্রায় ১১ মাস ১৯ দিন জিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশি সেবা কার্যক্রমে নেতৃত্ব দেন।

পরবর্তী সময়ে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। পদোন্নতির পর তাঁর বিদায় উপলক্ষে জিএমপির সদর দপ্তরে আনুষ্ঠানিক আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে জিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা তাঁর দায়িত্বকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।