প্রকাশের সময় :
কোনাবাড়ীতে জামায়াতের ৯নম্বর ওয়ার্ড অফিস উদ্বোধন, কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামের পরিচিতি সভা
মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার ৯নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন ও কাউন্সিলর পদপ্রার্থী মো. নুরুল ইসলামের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. মুহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও গাজীপুর মহানগর আমীর মো. খায়রুল হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা জামায়াতের আমীর ডা. মো. কবির হোসাইন, নায়েবে আমীর অ্যাডভোকেট ময়নুল ইসলাম এবং সেক্রেটারি মো. তাজবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল আলীম।
অনুষ্ঠানে কাউন্সিলর পদপ্রার্থী মো. নুরুল ইসলামের পরিচিতি তুলে ধরা হয়। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।