, || - ||

এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ

এমপিদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

জনসম্পৃক্ততা বাড়াতে নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের

বিএনপির সংসদীয় দলের বৈঠকে সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকটি বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে তাঁদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।

এ সময় নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার বিষয়ে গুরুত্ব দেওয়ার বিষয়েও সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...