, || - ||

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: সালাহউদ্দিন আইউবী এমপি

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: সালাহউদ্দিন আইউবী এমপি
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান। মানবিক সহায়তার পাশাপাশি নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান করেন সালাহউদ্দিন আইউবী এমপি।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান কেবল মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তাদের নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার নিশ্চিত করে নিজ মাতৃভূমিতে স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য কার্যকর কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত চাপ ও উদ্যোগ বাড়ানোর কোনো বিকল্প নেই।

সোমবার (২৩ নভেম্বর) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সোস্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আইউবী বলেন, মাতৃভূমি থেকে অন্যায়ভাবে বিতাড়িত বিশাল এই জনগোষ্ঠী আজও নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। অনেক ক্ষেত্রেই তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বেশ কিছু প্রতিষ্ঠান রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের চমৎকার ব্যবস্থা গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠানের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মহান আল্লাহ সংশ্লিষ্ট সবার প্রচেষ্টা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

তিনি আরও বলেন, মানবিক সহায়তা রোহিঙ্গাদের বেঁচে থাকার অবলম্বন, আর নিরাপদ প্রত্যাবাসন তাদের ন্যায্য অধিকার। তাই রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী।

👁️ পাঠক দেখেছেন: লোড হচ্ছে...