, || - ||

বাড়ীয়া ইউনিয়নের বড় কয়ের পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

বাড়ীয়া ইউনিয়নের বড় কয়ের পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

গাজীপুর প্রতিনিধি : হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা উপলক্ষে গাজীপুর সদর উপ‌জেলার বাড়ীয়া ইউ‌নিয়‌নের বড় ক‌য়ের পূজা মণ্ড‌প প‌রিদর্শন করেছেন গাজীপুরের অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জি‌স্ট্রেট আবুল কালাম। এসময় উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল্লাহ আল জাকী, বাড়ীয়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান বীর মু‌ক্তি‌যোদ্ধা আক্তার উজ্জামান শুকুর, জেলা পূজা উদযাপন প‌রিষদের সভাপ‌তি অ্যাড. সুদীব কুমার চক্রবর্তী, স্থানীয় ইউপি সদস্য মো: মজিদ ভূইয়া, সংরক্ষিত সদস্য মর্জিনা বেগম, সাবেক ইউপি সদস্য আরিফ খান, সদর উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি ম‌নোজ কুমার মন্ডল, বড় কয়ের দূর্গা মন্দিরের সভাপতি রঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পরে সাবেক প্রতিমন্ত্রী মে‌হের আফ‌রোজ চুম‌কি এমপি’র পক্ষ থেকে স্থানীয় হিন্দু অসচ্ছল দুস্থ ম‌হিলা‌দের ম‌ধ্যে শাড়ী বিতরণ করা হয়।

# এস.এম হাবিব, গাজীপুর