প্রকাশের সময় :
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার ও মদ তৈরীর উপকরণ ও ১ নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর রবিদাসপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ওই এলাকার মৃত মথুরা রবিদাসের ছেলে সুরেশ রবিদাস (৪৫) এবং মৃত খোকন রবি দাস ওরফে ছটুর মেয়ে রীনা রবিদাস (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার রবিদাস পাড়ায় অভিযান চালানো হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান। পরে পুলিশ সুরেশ রবিদাস ও রীনা রবিদাসের বাড়ী থেকে তল্লাশি চালিয়ে মদ তৈরীর উপকরণসহ ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় রীনা ও সুরেশকে আটক করা হয়। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বার্তা বিডি/এসআইতপু