, || - ||

ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের শুভকামনা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমাসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন।

এ সময় উপাচার্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডুয়েটের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং তাদের সফলতা কামনা করেন। একই সঙ্গে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত সবার প্রতি ধন্যবাদ জানান।