, || - ||

গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন

গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

গাজীপুর সদর মেট্রো থানার চতর মৌজায় দীর্ঘদিন ধরে দখলে থাকা ৮ দশমিক ৭৫ শতাংশ জমি আদালতের আদেশে উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুরে বিচারাধীন পিটিশন মামলা নং-৯৯/২০২৫-এর তফসিলভুক্ত ওই জমি গাজীপুর সদর মেট্রো থানার চতর মৌজায় অবস্থিত। এসএ ৬৮ ও আরএস ১২৫ নম্বর খতিয়ানের এসএ ৩৫৫ ও আরএস ৫৩৪ নম্বর দাগে মোট ৭৪ শতাংশ জমির মধ্যে ৮ দশমিক ৭৫ শতাংশ জমি মামলার তফসিলভুক্ত।

অভিযোগ রয়েছে, গাজীপুর সদর থানাধীন পূর্ব চতর এলাকার কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছিলেন।

পরে আদালতের আদেশের পর প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে পূর্বের স্থাপনা উচ্ছেদ করে জমিটি প্রকৃত মালিক কাজী সুলতান আহমদের ছেলে কাজী মাকসুদুল্লাহর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান বলেন, “আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে পূর্বের স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

আদালতের আদেশ বাস্তবায়ন এবং উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনগত দিকনির্দেশনা দিতে এর আগে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীনকে নির্দেশক্রমে নিয়োগ দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

###