, || - ||

টঙ্গীতে তুলার গুদামে আগুন

টঙ্গীতে তুলার গুদামে আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

হাসান মাহমুদ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় শহিদুল ইসলামের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী থেকে ৩টি ও উত্তরা থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।