বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুর মহানগর জাতীয় পার্টির আনন্দ মিছিল

গাজীপুর মহানগর জাতীয় পার্টির আনন্দ মিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

এস.এম. হাবিব, গাজীপুর : ১৮ অক্টোবর ২০২০ রবিবার বেলা ১১টায় জয়দেবপুরে নবগঠিত গাজীপুর মহানগর জাতীয় পার্টির একটি বিশাল আনন্দ মিছিল বের করে। মিছিলটি গাজীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচীর সমাপ্তি ঘটে। গাজীপুর সিটি কপেরোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর ও নবগঠিত গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে উক্ত আনন্দ মিছিলে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ শাহীন, শেখ মাসুদ, জাকির হোসেন, মহানগর জাতীয় পার্টির নেতা জহির হোসেন সরকার, হাসান সারওয়ার সুজন, ফারুক হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০২০ সাবেক স্বাস্থ্য সচিব এম.এম নিয়াজ উদ্দিন’কে আহবায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোঃ মোশাররফ হোসেন’কে সদস্য সচিব করে গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষণা করে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি।