শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুরের যাতায়াত সংকট নিয়ে এমপি সালাহউদ্দিন আইউবীর ৬ দফা প্রস্তাব

গাজীপুরের যাতায়াত সংকট নিয়ে এমপি সালাহউদ্দিন আইউবীর ৬ দফা প্রস্তাব
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে গাজীপুরের ঐতিহ্যের পাশাপাশি বর্তমান যাতায়াত ব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তা সমাধানে ৬ দফা প্রস্তাব দিয়েছেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে এমপি সালাহউদ্দিন আইউবী উল্লেখ করেন, গাজীপুর রাজা-মহারাজাদের ইতিহাসে সমৃদ্ধ একটি জনপদ। মুহাম্মদ বিন তুঘলক-এর আমলে বীর পাহলোয়ান গাজীর শাসন এবং পরবর্তীতে সম্রাট আকবর-এর সময় ইশা খাঁ-এর পুত্র ফজল গাজীর মাধ্যমে ভাওয়াল রাজ্যের প্রতিষ্ঠা—এসব ইতিহাস গাজীপুরকে অনন্য মর্যাদা দিয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পরও গাজীপুর উন্নয়নের ধারায় এগোলেও বর্তমানে যাতায়াত ব্যবস্থার নানা সীমাবদ্ধতায় মানুষ ভোগান্তিতে পড়ছে। একজন সংসদ সদস্য হিসেবে বাস ও ট্রেনে নিয়মিত যাতায়াতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অধিকাংশ বাসই চলাচলের অনুপযোগী, নেই নির্ধারিত সময়সূচি এবং তীব্র যানজটে যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন।

এই অবস্থার উত্তরণে তিনি ৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন—

    • BRT প্রকল্প দ্রুত সম্পন্ন করা
    • মেট্রোরেল শিববাড়ি পর্যন্ত সম্প্রসারণ
    • Elevated Expressway জয়দেবপুর রেলস্টেশন পর্যন্ত সম্প্রসারণ
    • ঢাকা-গাজীপুর রুটে ডেডিকেটেড শাটল ট্রেন চালু
    • বাস মালিকদের সিন্ডিকেট ভেঙে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ
    • ফুটপাত দখলমুক্ত করা

স্ট্যাটাসের শেষে তিনি গাজীপুরের উন্নয়ন ও নাগরিক স্বস্তি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।