সর্বশেষ :

হজম সমস্যায় আদার ঔষধিগুণ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২০ । ৬:৪০ পূর্বাহ্ণ

হজমের সমস্যায় ভোগেন নাই এমন কেউ কি আছেন? মনে হয় উত্তর শূণ্য। আদায় রয়েছে এমন ঔষধিগুণ যা একাধিক রোগ মোকাবিলায় সাহায্য করে। আসুন এবার আদার আশ্চর্য স্বাস্থ্যগুণ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক-

এক কাপ আদা চা প্রতিদিন সকালে খেলেই দূর হবে সর্দি, কাশি, জ্বর ও গা ব্যথা। অনেক গবেষণায় দেখা গেছে, ব্যাক্টেরিয়া ঘটিত যে কোনও সংক্রমণ ঠেকাতে আদার রস খুবই কার্যকরী।  

একেবারে ওজন কমানোর ক্ষেত্রেও মোক্ষম দাওয়াই হতে পারে এই আদা। আদা ক্যালরি দ্রুত বার্ন করতে সক্ষম। তাছাড়া আদার রস কার্বোহাইড্রেট দ্রুত হজম করায়, মেটাবলিজম রেট বাড়ায়, ইনসুলিনের নিঃসরণ বাড়ায়। ফলে ওজন সহজেই নিয়ন্ত্রণে থাকে।

আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তবে নিয়ন্ত্রণে রাখতে আদা অত্যন্ত কার্যকরী। এর জন্য প্রতিদিন ৭৫ থেকে ১০০ মিলিগ্রাম আদাই যথেষ্ট।

বাতের ব্যাথায় গরম পানির সঙ্গে আদা মিশিয়ে খেলে ব্যথাও কমে। একদল মার্কিন গবেষক দাবি করেন, আর্থ্রাইটিসের মতো সমস্যাও কমে যেতে পারে আদার রসে। এছাড়া হজমের সমস্যা, বুক জ্বালা বা গ্যাস অম্বলে আদা অত্যন্ত কার্যকরী।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

বাংলাদেশের মানচিত্র

Exit mobile version