মাদকবিরোধী আলোচনা সভা ও ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির উদ্বোধন অনুষ্ঠিত
স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
গাজীপুরে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
সাংবাদিকতা পেশার মর্যাদা: সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব ও গুরুত্ব
ডুয়েটের নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল শুভেচ্ছা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন
৪৬ বছর আগের স্মারক ছুঁয়ে স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী তারেক রহমান
বাউবিতে ‘OBE কারিকুলাম উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোথায় কবে উদযাপিত হবে কোরবানির ঈদ
শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন উপাচার্যের

বার্তা বিডি অনলাইন ডেস্ক: প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের ২য় ঢেউ সংক্রমণ মোকাবেলায় চলমান লকডাউনে সৃষ্ট অচলাবস্থায় কর্মহীন হয়ে পড়েছে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ। এ সকল অসহায় পরিবারের মাঝে সহয়তার হাত বাড়িয়ে দিয়েছে ত্রিশালের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট।
শনিবার (২৪ এপ্রিল) সকালে ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে জহিরুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ১৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি বুট, ১ লিটার তেল, ১ কেজি ডাল, আড়াই কেজি মুড়ি ও নগদ ২০০ টাকা বিতরণ করে।
নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মনিরুল হক খান বলেন, চলমান এই অতিমারীর সময়ে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদোগে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছে। প্রথম পর্যায়ে রমজান শুরু হওয়ার আগেই ১০০ পরিবারকে ২৫ কেজি চাল, ৫ কেজি মুড়ি, ৩ কেজি বুট, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ৪ কেজি আলু প্রদান করা হয় ও দ্বিতীয় পর্যায়ে ১৩০০ পরিবারকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি বুট, ১ লিটার তেল, ১ কেজি ডাল, আড়াই কেজি মুড়ি প্রদান করা হয় এবং তৃতীয় পর্যায়ে ১ কেজি মুড়ি, ১ বুট ও নগদ দুইশত টাকা করে প্রতি জনকে প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতা পেয়ে অত্র এলাকার মানুষ ভীষন খুশি।
আপনার মতামত লিখুন :