উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বিদেশি ছাগল পালনে তাক লাগিয়েছেন শ্রীপুরের ফরিদ, বছরে আয় ১৫ লাখ
শিক্ষার গুণগত মানোন্নয়নে OBE কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা

প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ দেবই কাজির বাগ আলিম মাদরাসা। সম্প্রতি মাদরাসাটি আলিম শ্রেণি থেকে ফাযিল (ডিগ্রি) শ্রেণিতে উন্নীত করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদরাসা প্রাঙ্গনে এক শোকরানা মাহফিল ও এ+ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন অত্র মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। প্রাক্তন শিক্ষার্থী সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও অধ্যক্ষ বশির আহমেদ শাহরিয়ার এবং নারায়ণগঞ্জ জজকোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট ইস্রাফিল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়।
শোকরানা মাহফিল ও এ+ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাশির উদ্দিন বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য শফিক সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দেবই কাজিরবাগ গ্রামে ১৯৫২ সনে এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় । বর্তমানে মাদরাসার আলিম শ্রেণি পর্যন্ত মানবিক ও বিজ্ঞান শাখা চালু রয়েছে। সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অত্র মাদরাসাটি ফাযিল শ্রেণিতে উন্নীত করে।
আপনার মতামত লিখুন :