শিক্ষার গুণগত মানোন্নয়নে OBE কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন (OBE) কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
শনিবার (১০ অক্টোবর) সকালে বাউবির গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে আয়োজিত ‘Teaching and Assessment in OBE Curriculum’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, প্রচলিত পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে OBE কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর সফল বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালার প্রয়োজন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এ উদ্যোগ অন্যান্য বিভাগের জন্যও অনুকরণীয় হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, OBE কারিকুলামের সফল বাস্তবায়নে অভিজ্ঞ শিক্ষকদের দক্ষতা কাজে লাগাতে হবে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির সীমাবদ্ধতা দূর করে শিক্ষার মানোন্নয়নে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন। এতে ইতিহাস বিভাগের অধ্যাপক ও রিসোর্স পারসন ড. মোহাম্মদ আবুল কাওসার OBE কারিকুলামের গুরুত্ব, বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষকরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :