ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য

গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. আবুল হাসেম। শুক্রবার (৯ অক্টোবর) ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আবুল হাসেম নিজেই বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করেন, রাস্তাঘাট পরিচ্ছন্নতায় অংশ নেন এবং অলিগলিতে মশা নিধনের ওষুধ স্প্রে করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন করেন।
এ সময় আবুল হাসেম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। ফুলের টব, ডোবা ও অন্যান্য স্থানে যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর দিতে হবে। জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে, যা ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা চাইলে ৩৭ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুমুক্ত করার পাশাপাশি একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের সংগঠন। মানুষ বিপদগ্রস্ত হলে এবং দুঃখ-দুর্দশায় পড়লে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে জামায়াত। এরই অংশ হিসেবে আমরা মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
৩৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম মাসুম (মাস্টার) কর্মসূচিতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসেম দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে আগামী নির্বাচনে তিনি জনগণের সমর্থন অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদী।
কর্মসূচিতে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হাজী মনসুর আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ৩৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি নুরুল আমিন, ডা. আব্দুল্লাহ, শ্রমিক নেতা ডা. রাসেল মাহমুদ, মুহিদুর রহমান ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
শ্রমিক নেতা ডা. রাসেল মাহমুদ বলেন, জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশন একাত্মতা প্রকাশ করেছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে ভবিষ্যতেও তাঁদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দাদের অনেকে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও আবুল হাসেম যেভাবে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নিচ্ছেন, তা প্রশংসনীয়।
কর্মসূচিতে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :