হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেল-রেস্তোরাঁয় বাণিজ্যিকভাবে রান্না করায় গাজীপুরে পাঁচটি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ও জেলা প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি হোটেল ও রেস্তোরাঁর সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গাজীপুরের ভুইঁয়া পাড়া, ডুয়েট ছায়াতরু রোড ও শিমুলতলী এলাকায় তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পার্শ্ববর্তী ভুইঁয়া পাড়া এলাকায় আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে বিসমিল্লাহ হোটেল-১ ও ২-এর রান্না পরিচালনা করায় দুজন ব্যবহারকারীকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ছায়াতরু রোড এলাকায় জান্নাত হোটেলে আবাসিক গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শিমুলতলী এলাকায় হান্ডি বিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে রান্না করায় একজন ব্যবহারকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আবাসিক শ্রেণির মোট পাঁচটি দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের মোট লোড ছিল ঘণ্টায় ১০৫ ঘনফুট।
অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :