হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে এক দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে টঙ্গী অফিসে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসাইনের সভাপতিত্বে এবং মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে মো. খায়রুল হাসান বলেন, “যুগে যুগে প্রত্যেক নবী-রাসূল দাওয়াতের কাজ করে গেছেন। যেহেতু বর্তমানে আর কোনো নবী-রাসূল আসার সুযোগ নেই, তাই আমাদের সবাইকে এই মহতী দাওয়াতি কাজে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, দুনিয়াতে যত ভালো কাজ রয়েছে তার মধ্যে দাওয়াতি কাজ—অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে এবং দ্বীনের দিকে আহ্বান করাই হলো সর্বাত্তম কাজ। হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে কর্মীদের এই কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়ে খায়রুল হাসান বলেন, “মানুষের শান্তির জন্য ইসলামই একমাত্র পথ। ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, সে-ই উত্তম মানুষের অন্তর্ভুক্ত।”
দাওয়াতি কাজকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নবী (সা.) দাওয়াতি কাজ করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছেন। তাই দাওয়াতি কাজ অব্যাহত রাখতে কর্মীদের ধৈর্যের সঙ্গে সকল বাধা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে এবং দ্বীন কায়েমের আন্দোলনে শপথের কর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে।”
দিনব্যাপী আয়োজিত এই শিক্ষা শিবিরে গাজীপুর মহানগর জামায়াতের প্রায় পাঁচ শতাধিক অগ্রসর কর্মী অংশ নেন।
আপনার মতামত লিখুন :