অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন

গাজীপুর জেলায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে গাজীপুর জেলা শাখা। শনিবার (১৬ মে) সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম। জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ ইসমাইল পাঠান, জেলা তরবিয়ত সেক্রেটারি মাহমুদুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মুখলেসুর রহমান খানসহ বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ঘোষিত তালিকা অনুযায়ী গাজীপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা থেকে মোহাম্মদুল্লাহ, শ্রীপুর উপজেলা থেকে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া উপজেলা থেকে মাওলানা সেফাউল হক এবং কালীগঞ্জ উপজেলা থেকে এড. তাজুল ইসলামকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর সদর থেকে অধ্যাপক আব্দুল বারী, শ্রীপুর থেকে প্রভাষক আবুল কালাম আজাদ, কালিয়াকৈর থেকে এড. আমজাদ হোসেন, কাপাসিয়া থেকে মাওলানা ফরহাদ হোসেন মোল্লা এবং কালীগঞ্জ থেকে এড. লুৎফুর রহমানের নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুর জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া, মৌচাক, আটাবহ, ফুলবাড়িয়া ও বোয়ালী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
গাজীপুর সদর উপজেলার পিরুজালী, বাড়িয়া, ভাওয়াল গড় ও মির্জাপুর ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। শ্রীপুর উপজেলার প্রহলাদপুর, কাওরাইদ, গাজীপুর ও মাওনা ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
কাপাসিয়া উপজেলার কাপাসিয়া, দুর্গাপুর, চাঁদপুর, টোক, বারিষাব, সন্মানিয়া, কড়িহাতা ও তরগাঁও ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। কালীগঞ্জ উপজেলার বক্তারপুর, জাঙ্গালিয়া ও মোক্তারপুর ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় প্রার্থীরা কাজ করবেন বলে তারা আশা প্রকাশ করেন।
####
আপনার মতামত লিখুন :