সর্বশেষ :

ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান


আবু ইউসুফ, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬ । ৩:২১ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে ইসলামী ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মো. মতিউর রহমান। বর্তমানে তিনি ইসলামী ব্যাংক পিএলসি’র বোর্ডবাজার শাখায় অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও ম্যানেজার অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯১ সালে ইসলামী ব্যাংকে সহকারী অফিসার পদে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের বিনিয়োগ বিভাগে প্রায় ১২ বছর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রায় ১৮ বছর ফরেন ট্রেড বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে অর্জন করেন বিস্তৃত অভিজ্ঞতা।

গত পাঁচ বছর ধরে তিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, বিনিয়োগ ব্যবস্থাপনা ও অপারেশনাল কার্যক্রমে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।

বোর্ডবাজার শাখার কর্মকর্তা হাসান ইকবাল বলেন, “মতিউর স্যার ব্যক্তি হিসেবে খুবই ভালো। তার আচার-আচরণ ও ব্যবহার অমায়িক। তিনি সাদাসিধে ও হাস্যোজ্জ্বল মানুষ। সকল অধীনস্থ কর্মকর্তাকে তিনি সমান দৃষ্টিতে দেখেন। আমরা স্যারের জন্য দোয়া করি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও বিভিন্ন ক্ষেত্রে আগ্রহ রয়েছে মো. মতিউর রহমানের। তিনি তিনবার হজ ও ওমরাহ পালন করেছেন। ব্যাংকিং কাজে থাইল্যান্ড ও সিঙ্গাপুর ভ্রমণের পাশাপাশি ব্যক্তিগতভাবে দুবাই, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।

তিনি একজন ইসলামি সংগীতশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত। বহুমুখী প্রতিভার অধিকারী মতিউর রহমান রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি এক কন্যাসন্তানের জনক। তার কন্যা মাইশা মেহজাবিন বর্তমানে রাজউক উত্তরা মডেল কলেজে অধ্যয়নরত।

বর্তমানে বোর্ডবাজার ইসলামী ব্যাংক পিএলসি শাখায় দায়িত্ব পালনরত মো. মতিউর রহমানের চাকরির মেয়াদ রয়েছে আরও প্রায় এক বছর সাত মাস। দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংকের নিয়মিত কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বাংলাদেশের মানচিত্র