অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন

জাতীয় বিশ্ববিদ্যালয় এককভাবে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নয়, বরং অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চায়। কলেজগুলোর বাস্তব সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।
খুলনা অঞ্চলের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় কলেজগুলোর শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষকসংকট, শিক্ষার্থীদের উপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বকুল এমপি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনোভাবেই তা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশে প্রভাব ফেলতে দেওয়া যাবে না। আদর্শ, নীতি ও জ্ঞানের মাধ্যমে মতপার্থক্য ও পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে কলেজের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষার পরিবেশের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষার্থীদের মধ্যে জ্যেষ্ঠ নাগরিক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বকুল বলেন, সমাজে মূল্যবোধের যে অবক্ষয় দেখা দিয়েছে, তা থেকে উত্তরণে শিক্ষকদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে।
সভায় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সমস্যা, শিক্ষকসংকট, শিক্ষার্থীদের উপস্থিতি ও সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কলেজ পর্যায়ে আরও সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কলেজগুলোর সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর। এসব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সভায় খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষসহ খুলনা অঞ্চলের ৩৩৮টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :