ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য

গাজীপুর সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জামায়াতে ইসলামী সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম খানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাছা থানা শাখার সেক্রেটারি মো. ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মোত্তালেব।
প্রধান অতিথির বক্তব্যে মো. ওসমান গনি বলেন, “জামায়াতকর্মী মানেই সমাজকর্মী।” সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তাঁরা এ কর্মসূচি হাতে নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে সভাপতিত্ব করেন কাউন্সিলর পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম খান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের প্রতি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অভিযান চলাকালে ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুবাহী মশা নিয়ন্ত্রণে ওষুধ স্প্রে করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল আজিজ, মাওলানা সানাউল্লাহ খান, হাফিজুর রহমান রকিব, ইয়াকুব আলী, মাজহারুল ইসলাম খান, কামাল উদ্দিন, আব্দুল কাইয়ুম খান, আব্দুল কাইয়ুম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :