উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বিদেশি ছাগল পালনে তাক লাগিয়েছেন শ্রীপুরের ফরিদ, বছরে আয় ১৫ লাখ
শিক্ষার গুণগত মানোন্নয়নে OBE কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র করছেন। তাদের দাবি, দেশের ভেতরেও একটি পক্ষ খুন, অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির আহমেদ, সরকার জাবেদ সুমন, মোফাজ্জল চেয়ারম্যান, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, গাজী সালাহউদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, সাহাদাত হোসেন শাহীন ও আরিফ হাওলাদার, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন, গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :