কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বিদেশি ছাগল পালনে তাক লাগিয়েছেন শ্রীপুরের ফরিদ, বছরে আয় ১৫ লাখ
শিক্ষার গুণগত মানোন্নয়নে OBE কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এলাকায় আবুল হাসেম
প্রতিটি মানুষের খাদ্যতালিকায় ডিম নিশ্চিত করতে হবে: গাকৃবি উপাচার্য
‘জামায়াতকর্মী মানেই সমাজকর্মী’—গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযানে ওসমান গনি
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি

এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করেছে ঢাকার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা খুরশিদা জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ খোকা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে তিনি বলেন, তাদের এ অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাবা-মায়েরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য শিক্ষার প্রসার ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হারুন অর রশিদ খোকা বলেন, পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাঠ্যবইয়ের প্রতি মনোযোগী হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
বক্তব্যের শেষে তিনি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :