গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারি বিতরণ
অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বিমান ও পর্যটন খাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ চায় সংসদীয় কমিটি
জেন্ডার সমতা নিশ্চিতে বাউবির সঙ্গে MAGENDA দলের আলোচনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান

অদ্য ১২ অক্টোবর জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর শ্রমিকলীগের পক্ষ থেকে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালী পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগরের আহবায়ক আলহাজ্ব আঃ মতিন (বি.এসসি)। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড: আজমত উল্লা খান। উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড: মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শামসু নাহার ভূইয়া এম.পি।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন। তারপর শান্তির প্রতীক পায়রা মুক্ত আকাশে ছাড়েন এবং বেলুন উড়িয়ে দেন। অতিথিবৃন্দ সভাশেষে মহানগর আওয়ামীলীগ অফিস থেকে শিববাড়ী মোড়, জয়দেবপুর বাজার হয়ে পুনরায় নগর অফিসের এসে র্যালীর সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :