গাজীপুরের টঙ্গীতে শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালি
ঘুরে এলাম পাবনার মনমথপুর
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিমানবন্দরে গার্ড অব অনার
শেখার কোনো বয়স নেই: উপাচার্যের নেতৃত্বে আজীবন শিক্ষায় বাউবির নতুন অঙ্গীকার
গাজীপুরের অরণ্যঘেরা গ্রামে পৌঁছাল ফ্যামিলি কার্ড : উচ্ছ্বসিত নারী উপকারভোগীরা
হাসপাতাল পরিদর্শনে উঠে এলো আইসিইউ, ডায়ালাইসিস ও পরিচ্ছন্নতার সংকট
শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের

গাজীপুরে প্রান্তিক কৃষকের সমস্যা দূরীকরণের লক্ষ্যে সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষকদল গাজীপুর জেলা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজরিত চিলাই নদীর পাড় ঐতিহ্যবাহী বেলাই বিলের মোহনায় অবস্থিত গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশরিতা গ্রামে দিনব্যাপী এই ব্যতিক্রমী কর্মসূচিটি ব্যাপক কৃষকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু’র সঞ্চালনায় ও সদর উপজেলার কৃষকদল নেতা হেলাল উদ্দিন পালোয়ানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক আসিফ মোস্তফা।
এ সময় আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষকদল নেতা আব্দুল হান্নান, বিএনপি নেতা জহিরুল ইসলাম জিটু, এ্যাড. আরমান আলী, রাশেদ আলম পালোয়ান, যুবদল নেতা খোরশেদ আলম মোল্লা, জিয়াউর রহমান, কৃষকদল নেতা আকরাম হোসেন, লিটন আহমেদ, মজনু মাহমুদ, ছাত্রদল নেতা সৈয়দ আবু নাঈম প্রমুখ।
এসময় প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে নানান প্রশ্নের জবাব দেন ও দ্রুত সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন কৃষকদল নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :