হোটেল-রেস্তোরাঁয় আবাসিক গ্যাস, গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
‘বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান’ – উপাচার্য
এ দেশের শিশুরাই সবচেয়ে বেশি অবহেলিত -জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
গাজীপুরে আদালতের আদেশে জমি উদ্ধার, প্রকৃত মালিককে বুঝিয়ে দিল প্রশাসন
ইসলামী ব্যাংকিংয়ে দীর্ঘ পথচলা, অভিজ্ঞতার প্রতিচ্ছবি মতিউর রহমান
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন
রাজেন্দ্রপুরে বাসে কাভার্ড ভ্যানের ধাক্কা, আড়াই বছর পর চালক গ্রেপ্তার
গাজীপুরের বনাঞ্চল রক্ষায় পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ গঠনের দাবি: ৫ দফা পেশ
গাজীপুর প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন ৮ অক্টোবর, ভোট ২৯ অক্টোবর
“ইসলাম ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়” — গাজীপুরে খায়রুল হাসান

তরুণ সমাজকে খেলাধুলামুখী করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার প্রত্যয়ে গাজীপুরে শুরু হতে যাচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আগামী ১৮ জুন ২০২৬ থেকে গাজীপুরের ঐতিহাসিক শহীদ বরকত স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের প্রচার-প্রসার ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে সোমবার (৮ জুন) স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংবাদকর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। বিশেষ করে যুবসমাজকে মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। সেই লক্ষ্যকে সামনে রেখেই এবারের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম এবং আয়োজনের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে ভূমিকা রাখাই এ টুর্নামেন্টের প্রধান লক্ষ্য।
এবারের টুর্নামেন্টের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- “মাদক নয়, খেলাধুলা হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার।”
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু সাংবাদিকদের উদ্দেশে বলেন, “টুর্নামেন্টের সফল আয়োজন এবং ব্যাপক প্রচার-প্রসারে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে খেলাধুলার ইতিবাচক বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে।”
তিনি আরও জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ২০ হাজার টাকা করে অংশগ্রহণ ভাতা প্রদান করা হবে। এছাড়া প্রতিটি ম্যাচে অংশ নেওয়া দুই দলের জন্য মোট ৫০ হাজার টাকার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মতবিনিময় সভায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুলসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম, এ কে এম মোফাজ্জল হোসেন, সাখাওয়াত হোসেন সবুজ, আব্দুর রহমান কালা, আখতার হোসেন, আতাউর রহমান, খান জাহিদ হোসেন, আশরাফুল আলম খান টুলু এবং ফখরুল ইসলাম খানসহ অনেকে।
আয়োজকরা টুর্নামেন্টের সফল আয়োজন ও ব্যাপক প্রচারের জন্য স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং টুর্নামেন্টকে সফল করতে সবার অংশগ্রহণের আহ্বান জানান।
###
সি/ই/ত-০৭-০৬
আপনার মতামত লিখুন :