ঘুরে এলাম পাবনার মনমথপুর
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিমানবন্দরে গার্ড অব অনার
শেখার কোনো বয়স নেই: উপাচার্যের নেতৃত্বে আজীবন শিক্ষায় বাউবির নতুন অঙ্গীকার
গাজীপুরের অরণ্যঘেরা গ্রামে পৌঁছাল ফ্যামিলি কার্ড : উচ্ছ্বসিত নারী উপকারভোগীরা
হাসপাতাল পরিদর্শনে উঠে এলো আইসিইউ, ডায়ালাইসিস ও পরিচ্ছন্নতার সংকট
শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

আগামী বছর হজযাত্রীদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং হজের খরচ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
এসময় তিনি হজযাত্রীদের দেশ ও জাতির কল্যাণে দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে আমরা সকল সমস্যা ও বিপদ মোকাবিলা করতে পারি এবং সরকারের নেওয়া উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারি।”
তিনি আরও বলেন, সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সময়ে হজ ব্যবস্থাপনার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছিল। এরপরও বর্তমান সরকার হজযাত্রীদের সুবিধার্থে খরচ কমানোর উদ্যোগ নেয় এবং ইতোমধ্যে প্রায় ১২ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে। আগামী বছর আরও খরচ কমানোর চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে হজযাত্রীদের নিরাপদ যাত্রা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী ভিভিআইপি লাউঞ্জ হয়ে বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছে তিনি রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। এসময় ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
###
জানি-১৮-০৪
আপনার মতামত লিখুন :