গাজীপুরে যুব জামায়াতের র্যালি ও বিক্ষোভ সমাবেশ
গাজীপুরের টঙ্গীতে শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালি
ঘুরে এলাম পাবনার মনমথপুর
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিমানবন্দরে গার্ড অব অনার
শেখার কোনো বয়স নেই: উপাচার্যের নেতৃত্বে আজীবন শিক্ষায় বাউবির নতুন অঙ্গীকার
গাজীপুরের অরণ্যঘেরা গ্রামে পৌঁছাল ফ্যামিলি কার্ড : উচ্ছ্বসিত নারী উপকারভোগীরা
হাসপাতাল পরিদর্শনে উঠে এলো আইসিইউ, ডায়ালাইসিস ও পরিচ্ছন্নতার সংকট
শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক

বার্তাবিডি ডেস্ক, গাজীপুরঃ ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার গাজীপুর শহরে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ আকরাম হোসেন (৮২ ভোট) সভাপতি ও মোঃ নজরুল ইসলাম আজাহার (৬৬ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে মো. জানে এ আলম (৩৮ ভোট) ও মো. মেহেদী হাসান বিপ্লব বাদামী (৪৬ ভোট)।
এছাড়াও নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেন বাবুল (১১৯ ভোট), সহ-সভাপতি মোঃ মাজহারুর ইসলাম (১০০ ভোট), যুগ্ম সম্পাদক মোঃ তৌফিক ইসলাম (৭৫ ভোট), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা (৮৩ ভোট), কোষাধ্যক্ষ কাজী মোঃ আব্দুল মান্নান (১০৯ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান খান (৭১ ভোট), দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা (১০৩ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব বৈরাগী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ অলিদুর রহমান অলি (১০৪ ভোট), জাহিদুর রহমান বকুল (৯৩ ভোট), শাহানাজ পাটোয়ারী (৯৩ ভোট), এম এ ফিরোজ (৮২ ভোট), ফজলুল হক বাদল (৮২ ভোট), মোঃ বেলায়েত হোসেন (৭৭ ভোট) ও মোঃ দেলোয়ার হোসেন সিকদার (৭৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে মোঃ বায়েজীদ হোসেন (দৈনিক যায়যায় দিন) ও মোঃ শফিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :