উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী
‘গণভোটের রায় সম্মান করুন, সংবিধান সংস্কার কমিশন গঠন করুন’
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. সিরাজুল হক মোল্লা, সম্পাদক ড. মাহফুজ আলম
‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর
গাজীপুরে যুব জামায়াতের র্যালি ও বিক্ষোভ সমাবেশ
গাজীপুরের টঙ্গীতে শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালি
ঘুরে এলাম পাবনার মনমথপুর
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিমানবন্দরে গার্ড অব অনার
শেখার কোনো বয়স নেই: উপাচার্যের নেতৃত্বে আজীবন শিক্ষায় বাউবির নতুন অঙ্গীকার
গাজীপুরের অরণ্যঘেরা গ্রামে পৌঁছাল ফ্যামিলি কার্ড : উচ্ছ্বসিত নারী উপকারভোগীরা

জনসংখ্যার তুলনায় অপ্রতুল চিকিৎসা সুবিধা, সংকুচিত আইসিইউ সক্ষমতা ও ডায়ালাইসিস সংকট- এসব সমস্যা নিয়ে চলছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। এসব সংকট দূর করতে উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
জামায়াত মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান জানান, পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবা, অবকাঠামোগত সক্ষমতা এবং চিকিৎসা সুবিধা নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান, গাজীপুরের প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এই হাসপাতাল হলেও এখানে মাত্র ৫০০টি শয্যা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এছাড়া হাসপাতালে মাত্র ১০ শয্যার আইসিইউ, সীমিত ডায়ালাইসিস সুবিধা এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার ঘাটতিসহ নানা সমস্যা রয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। উপস্থিত সংসদ সদস্য নাজমুন নাহার নিলু হাসপাতালের সমস্যাগুলো জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা বলেন, গাজীপুর, বিশেষ করে সিটি এলাকার নাগরিকদের জন্য উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। স্বাস্থ্যখাতের বিদ্যমান সংকট দূর করে নাগরিকদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। তারা এ লক্ষ্য বাস্তবায়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
###
আপনার মতামত লিখুন :