বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা
জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়
উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী
‘গণভোটের রায় সম্মান করুন, সংবিধান সংস্কার কমিশন গঠন করুন’
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. সিরাজুল হক মোল্লা, সম্পাদক ড. মাহফুজ আলম
‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর
গাজীপুরে যুব জামায়াতের র্যালি ও বিক্ষোভ সমাবেশ
গাজীপুরের টঙ্গীতে শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালি
ঘুরে এলাম পাবনার মনমথপুর

রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দলীয় প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করা হয়।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি।
মির্জা ফখরুল জানান, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত দায়িত্ব দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অর্পণ করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বিশেষ অধিবেশন প্রয়োজন হবে কি না- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তফসিল ঘোষণার পর যদি বিশেষ অধিবেশনের প্রয়োজন হয়, তাহলে স্পিকারের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :