জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি হয়েছেন অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম।
শিক্ষক সমিতির ১৩ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনের ফলাফল বুধবার (১লা জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানানো হয়। নতুন এই কমিটি আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব সানজিদ-ই-ইলাহী, দপ্তর সম্পাদক পদে ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক জনাব আকরামুল হক, প্রচার সম্পাদক পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো. সাকিব সালিম, মহিলা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম নির্বাচিত হন।
এছাড়া সদস্য পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা সকলকে ধন্যবাদ জ্ঞাপনসহ ডুয়েট ও শিক্ষকদের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :