জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি
বিদেশি পিস্তল উদ্ধার অভিযানে সফলতা: পুরস্কৃত সদর থানা পুলিশের টিম
ডুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
সবুজ ও শান্ত ক্যাম্পাস গড়তে গাকৃবিতে ইয়াস বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি
গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত: রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করবেন তারেক রহমান
সাংবাদিককে হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চাইলেন কাপাসিয়ার গণমাধ্যমকর্মীরা

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বেলুন উড়ানো, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, দোয়া, ক্রীড়া প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শনীসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বেলুন উড়িয়ে, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসের উদ্বোধন করেন। পরে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা এবং পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনবদ্য অধ্যায়। বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এ গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়নই আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। জুলাইয়ের স্পিরিটকে পথচলার চিরন্তন আলোকবর্তিকা হিসেবে ধারণ করে বিভেদ ভুলে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক অভূতপূর্ব জাগরণ। শহিদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শাকিল পারভেজসহ আত্মোৎসর্গকারী সকল শহিদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি।”

উপাচার্য বলেন, একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই শহিদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব। তিনি শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের প্রকৌশলী, গবেষক, উদ্ভাবক ও নীতিনির্ধারক। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সততা, মানবতা, শৃঙ্খলা, সহনশীলতা ও দেশপ্রেম ধারণ করতে হবে। আমরা ডুয়েটকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে উদ্ভাবন এবং জাতীয় সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান সৃষ্টি হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর শিক্ষা দেয়। এ চেতনাকে ধারণ করে টেকসই উন্নয়ন ও মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক এবং আর্কিটেকচার বিভাগের প্রভাষক সুনীলা বিনতে আহসান।
আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডুয়েটের পাঁচজন জুলাই যোদ্ধা স্মৃতিচারণ করেন। এছাড়া বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী মো. হারুন আল রশিদ এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য ও অতিথিরা। পরে উপাচার্য শিক্ষার্থীদের আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় মসজিদে শহিদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রীতি ভলিবল প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী।
###
আপনার মতামত লিখুন :