গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা
গাজীপুরসহ ১১ আঞ্চলিক কেন্দ্রে বাউবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
স্মার্ট কৃষির হাতছানি: নিয়ন্ত্রিত পরিবেশে বছরব্যাপী ফসল উৎপাদনে নতুন প্রযুক্তি
এমপির হস্তক্ষেপে জনদাবির মুখে গাজীপুর-কাপাসিয়া রুটে বাস ভাড়া কমলো
টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাইম ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ভাওয়ালে বর্ষবরণ
দায়িত্বশীল নিরাপত্তা ব্যবস্থাপনায় গাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
বিসিক ও জেলা প্রশাসনের আয়োজনে গাজীপুরে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা

গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) গাজীপুর টাউনের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দসহ গাজীপুরে বসবাসরত চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল নিবন্ধন, সাধারণ সভা, আলোচনা, বৃত্তি প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিন শিন গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং সমিতির সভাপতি মোঃ সোহেল সাদাত।
আলাউদ্দিন আহমেদ রাসেল ও শিক্ষা ও পাঠাগার সম্পাদক মোঃ নাজিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ, প্রাক্তন তথ্য কমিশনার ও তথ্য কমিশন বাংলাদেশের সাবেক মহা-পরিদর্শক (নিবন্ধন) এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান উপদেষ্টা শহীদুল আলম ঝিনুক। এছাড়াও বক্তব্য দেন ফ্যাশন ফ্লাশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমদ, সহ-সভাপতি নূরে ই-ইয়াসমিন ফাতেমা, সহ-সভাপতি প্রবীর কুমার সাহা, সহ-সভাপতি অনুপম দে রাজু, সাবেক সাধারণ সম্পাদক ড. ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সদস্য সচিব আহমেদ হোসেন এবং অর্থ সম্পাদক মোঃ শাহনেওয়াজ তানভীরসহ অনেকে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন। গীতা পাঠ করেন জয়দ্বীপ চৌধুরী এবং ত্রিপিটক পাঠ করেন শিমুল বড়ুয়া।
বক্তারা বলেন, গাজীপুর জেলায় বসবাসরত চট্টগ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সাধারণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, বৃহত্তর চট্টগ্রাম সমিতি- গাজীপুর ২০১০ সাল থেকে গাজীপুর জেলায় বসবাসরত চট্টগ্রামের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
###
সিইত-১৭-০৪
আপনার মতামত লিখুন :