সর্বশেষ :

বাউবিতে ‘OBE কারিকুলাম উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : মে ২০, ২০২৬ । ১১:২৬ পূর্বাহ্ণ
বাউবিতে ‘OBE কারিকুলাম উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এ “Hands on Training on OBE Curriculum Development: Implementation and Challenges” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে বুধবার (২০ মে) সকাল ৮:৩০টায় বাউবির শিক্ষক সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাঈদ ফেরদৌস। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষকতার জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঘাটতি দীর্ঘদিনের বাস্তবতা। অধিকাংশ শিক্ষক কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই শ্রেণিকক্ষে পাঠদান শুরু করেন, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে টিচিং-লার্নিং প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হলেও দেশে এখনো এ বিষয়ে মানসিক বাধা ও অনীহা রয়েছে। Outcome Based Education (OBE) পদ্ধতির কিছু সীমাবদ্ধতা থাকলেও এটি শিক্ষাকে পরিকল্পিত ও জবাবদিহিমূলক করতে সহায়ক। পাঠদান ও মূল্যায়নে শৃঙ্খলা, নির্দিষ্ট লক্ষ্য এবং শিক্ষার্থীর অর্জন নিশ্চিত করতে OBE কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

একইসঙ্গে সামাজিক বিজ্ঞান ও মানবিক শিক্ষায় সৃজনশীলতা ও বিমূর্ত জ্ঞানের গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষকদের নতুন ধারণা ও প্রশিক্ষণ গ্রহণে ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি নয়, বরং বিশ্ববিদ্যালয় ও দেশের সামগ্রিক শিক্ষা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, Outcome Based Education (OBE) পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পাঠদান এবং কারিকুলাম উন্নয়নে কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান এবং স্কুল অব ‘ল’-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসি। বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী OBE কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. রহমাতুল্লাহ্। তিনি OBE বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয়, OBE-এর ধারণা ও বিভিন্ন মডেল, OBE-এর উপাদানসমূহ এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (BNQF) বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।

এছাড়া কারিগরি অধিবেশনে OBE কারিকুলাম ডিজাইন এবং PEOs, PLCs ও CLOs ম্যাপিং বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও এসএসএইচএল-এর সহযোগী অধ্যাপক (ইংরেজি) ড. মোঃ জাকির হোসেন তালুকদার-এর সঞ্চালনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল এবং স্কুল অব ‘ল’-এর ৩৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

বাংলাদেশের মানচিত্র