জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, মধ্যরাত থেকে কার্যকর
টঙ্গীতে আল হেলাল স্কুলে শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল
গাজীপুরে সালিসের পর ২য় দফায় অপহরণ: অবশেষে উদ্ধার, গ্রেফতার ৭
গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান: এক্সটাসি-ক্যানাবিসসহ গ্রেফতার ৬ জন
১২ হাজার টাকা কমানোর পর এবার আরও কমবে হজ খরচ
আজ কোনাবাড়ীতে লোডশেডিং: যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
শীতলক্ষ্যা নদীতে ট্র্যাজেডি: শ্রীপুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা
গাজীপুরসহ ১১ আঞ্চলিক কেন্দ্রে বাউবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গভবনে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতির সঙ্গে এটাই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। কিছুক্ষণ খেলা উপভোগ করার পর তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর এটিই ছিল রাষ্ট্রপতির সঙ্গে তার প্রথম সরাসরি সাক্ষাৎ।
###
সিইত-২৬-০৩
আপনার মতামত লিখুন :