গাজীপুরের টঙ্গীতে শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালি
ঘুরে এলাম পাবনার মনমথপুর
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : বিমানবন্দরে গার্ড অব অনার
শেখার কোনো বয়স নেই: উপাচার্যের নেতৃত্বে আজীবন শিক্ষায় বাউবির নতুন অঙ্গীকার
গাজীপুরের অরণ্যঘেরা গ্রামে পৌঁছাল ফ্যামিলি কার্ড : উচ্ছ্বসিত নারী উপকারভোগীরা
হাসপাতাল পরিদর্শনে উঠে এলো আইসিইউ, ডায়ালাইসিস ও পরিচ্ছন্নতার সংকট
শ্রীপুরে যুব জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে ইতিহাসের দলিল নিয়ে পিআইবির প্রদর্শনী
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের আশ্বাস, অপরাধ দমনে কঠোর বার্তা জিএমপি কমিশনারের

ইসলামী ব্যাংক সদর শাখার গ্রাহক ফোরাম কর্তৃক নগরীর শিববাড়িস্থ ব্যাংকের সামনের সড়কে সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সদর শাখার গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটপাট ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবী জানান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ৮ হাজার ৩৪০ জনের বেশি অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির বোঝা টানছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুতরাং এরা ব্যাংকের একধরনের বোঝা। এদের কারণে ব্যাংকের সেবার মান ক্ষুন্ন হচ্ছে।
গ্রাহকসেবার মান বজায় রাখতে বিগত সময়ে লোপাট হওয়া বিশাল অর্থ দ্রুত ফিরিয়ে আনার জোর দাবী জানান এবং বিগত সময়ে অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে অদক্ষ লোক নিয়োগকৃতদের নিয়োগ দ্রুত বাতিল করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ আরো বলেন, পটিয়ার অবৈধ ব্যাংকাররা চাকরি রক্ষার আন্দোলন করেন, কিন্তু আপনাদের ডাকাত সর্দার এস আলম ব্যাংক থেকে যে ১ লাখ কোটি টাকা পাচার করেছে, তা ফিরিয়ে আনার আন্দোলন করেন না কেন?’
আপনার মতামত লিখুন :