গাজীপুরে আইনজীবীদের উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠান
এনডিএফ গাজীপুরের আয়োজনে মেডিকেল এথিক্স সেমিনার অনুষ্ঠিত
গাজীপুরে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরল প্রশাসন
কারাগার হতে হবে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান
গাজীপুর নগরজুড়ে সবুজায়ন অভিযান, বদলে যাচ্ছে নগরীর চিত্র
কাপাসিয়ায় এক পরিবারের পাঁচ খুন: মানবিক দায়িত্বে এগিয়ে এলো জেলা প্রশাসন
শ্রমিকের সম্মান নিশ্চিত না হলে জাতির উন্নয়ন অসম্ভব: এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
গাজীপুরে রোটারির মানবিক কর্মসূচি: অসচ্ছল কৃষকদের ধান কাটায় সহায়তা
পরিবেশবান্ধব বাঁশ শিল্প: গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর ১৩ লাখ ৭১ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে এক সেলস অফিসার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে।
মোঃ মহি উদ্দিন যিনি ব্রাদার্স স্টীল টেডার্সের মালিক, তিনি বলেন, মহানগরীর চান্দনা চৌরাস্তায় বাগদাদ তানজিয়া টাওয়ারে অবস্থিত বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর সদর এলাকার অথরাইজড ডিস্ট্রিবিউটর। নাঈম ইসলাম (২২) নামে এক যুবক তার প্রতিষ্ঠানে সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল।
সেলস অফিসার নাঈম গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর ওই প্রতিষ্ঠানের ডিডিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর ১৩ লাখ ৭১ হাজার টাকা মার্কেট থেকে উঠিয়ে তা নিয়ে উধাও হয়ে যায়। সে জামালপুর জেলার বক্সীগঞ্জ থানার সূর্য্যনগর গ্রামের আঃ সাত্তারের ছেলে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নাঈমের কোন সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফুর রহমান খান এ ঘটনায় বাদি হয়ে নাঈম ইসলাম এবং তার সহযোগী অজ্ঞাতনামা একজনকে আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেছেন।
বাসন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম এই ঘটনার ব্যাপারে বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :